নিউজ ও ইভেন্ট

বেসিক ব্যাংকের বনশ্রী মহিলা উপশাখা শুভ উদ্বোধন

প্রকাশিত: অগাস্ট ২৬, ২০২১
১ মিনিট পাঠ
বেসিক ব্যাংকের বনশ্রী মহিলা উপশাখা শুভ উদ্বোধন

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীর বনশ্রীতে মহিলা উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের ৭ম উপশাখা। বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উপশাখাটি শুভ উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন এবং ড. মোঃ আবদুল খালেক খান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, হাসান তানভীর,মোঃ আবুল কালাম আজাদ এবং নীরঞ্জন চন্দ্র দেবনাথসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ি, বনশ্রী মহিলা উপশাখার ব্যবস্থাপক আফসানা ফেরদৌস, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন।

BASIC Bank AI Assistant

BASIC Bank AI

Digital Assistant • Online
Ask BASIC AI ✨