নিউজ ও ইভেন্ট

বেসিক ব্যাংকের উদ্যোগে ডি-নথির বাস্তবায়ন ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ আয়োজন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬
১ মিনিট পাঠ
বেসিক ব্যাংকের উদ্যোগে ডি-নথির বাস্তবায়ন ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ আয়োজন

ডিজিটাল নথি ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকিং সেবাকে আরও সহজ, স্বচ্ছ, দ্রুত ও দক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসি.’র উদ্যোগে ০২ (দুই)  দিনব্যাপী ডি-নথির বাস্তবায়ন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মোঃ মোফাজ্জেল। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক মোঃ নাসির উদ্দীন, সাইদুর রহমান সোহেল ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ২৬ (ছাব্বিশ) জন কর্মকর্তা ও নির্বাহী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
 

BASIC Bank AI Assistant

BASIC Bank AI

Digital Assistant • Online
Ask BASIC AI ✨